, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • গাজীপুরে পিকআপ চাপায় দিনমুজুর নিহত




গাজীপুরে পিকআপ চাপায় দিনমুজুর নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ২০:২৬ | 1083 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় দিনমুজুর শাবজুল (৬৫) নিহত হয়েছেন। নিহত শাবজুল ময়মনসিংহের তারাকান্দা থানার ডেওয়াতলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, শাবজুল শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টাররাড়ী এলাকায় পরিবারের সদস্যদেরকে নিয়ে বসবাস করতো। সে সকালে কাজের সন্ধানে মাওনা চৌরাস্তায় এসে মহাসড়কের পাশে আইল্যান্ডের উপর বসে গায়ে রোদ্র লাগাচ্ছিল। এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় আইল্যান্ড থেকে সড়কের ওপর পরে গেলে দ্রæতগামী পিকআপ ভ্যান তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET