৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাদকসেবি কে কারাদণ্ড প্রদান 




গুইমারাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাদকসেবি কে কারাদণ্ড প্রদান 

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:২৫ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ডাক্তার টিলাতে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন মাদকসেবিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
২৪ সেপ্টেম্বর দুপুরে গুইমারা উপজেলাধীন ডাক্তারটিলা এলাকার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন,  পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাজী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।
 অভিযানকালে চোলাইমদ ও ইয়াবা সেবনরত অবস্থায় অভিযুক্ত
 মো: আজাদ, পিতা- মৃত বজলুর রশিদ , মো: আব্দুল হালিম, পিতা- সায়েদুল হক এবং  সুব্রত  চন্দ্র দে, পিতা- বাবুল চন্দ্র দে নামের ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(৫) ধারা মোতাবেক  ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET