তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গুইমারা কলেজের প্রভাষক শফিকুর রহমান, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান উগ্যজাই মারমা এবং বিভিন্ন গ্রাম্য সমিতির নারী নেত্রী ও তরুণীরা।
পাহাড়ি ও বাঙালি গ্রাম্য নারীরা নিজ হাতে তৈরি বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন।
বক্তারা বলেন, গ্রামবাংলার পিঠা-পুলির ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। এই প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পিঠা শিল্প আয়ের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। নারীদের ঘরে বসে পিঠা তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
পিঠা উৎসব শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:










