৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান স্থানান্তরের দাবি




গুইমারা সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান স্থানান্তরের দাবি

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৪, ১৯:৪৪ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা বাজারে সিএনজি,মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশার অব্যবস্থাপনার, বাজারের শৃঙ্খলা ভঙ্গ এবং অসহনীয় যানজটের কারণে প্রতিনিয়ত জনভোগান্তি সৃষ্টি হচ্ছে ।
এধরনের যানজট এবং বিশৃঙ্খলতার কারণে নিয়মিত গ্যাঞ্জাম এবং ছোটখাটো দূর্ঘটনা লেগেই থাকে প্রতিনিয়ত।বিশেষকরে বাজারের মূল প্রাণকেন্দ্র খাগড়াছড়ি টু ঢাকা চট্টগ্রামের ব্যস্ততম সড়ক পুলিশ বক্সের সামনে থেকে শুরু করে নাজমা হোটেল, আরিয়ান সুইট্স কর্ণার, মধুবন, গুইমারা মেডিকেল সেন্টার, ডাচ্ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় জনগনের সেবাগ্রহণে বিঘ্ন ঘটছে।
তাই অতিদ্রুত সিএনজি এবং মোটরসাইকেল স্ট্যান একই স্থান থেকে সরিয়ে ভিন্ন ভিন্ন স্থানে স্থানান্তর করা গেলে বাজার শৃঙ্খলাবদ্ব এবং যানজটমুক্ত হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বাজার কমিটি এবং উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বাজারের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে উক্ত বিষয়টি মীমাংসা করার জন্য বাজারের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।
এসময় বাজার ব্যবসায়ীরা মোটরসাইকেল স্ট্যান বটগাছের নিছে এবং সিএনজি স্ট্যান কাশেম মার্কেটের সামনে সুবিশাল প্রশস্ত রাস্তার পাশে স্থানান্তর করার দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET