২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে বিজয় মেলা সমাপ্তি উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ




গোলাপগঞ্জে বিজয় মেলা সমাপ্তি উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৫, ১৬:৩৪ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ৩দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ৩দিনদিনব্যাপী বিজয়মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিজয়মেলা আনুষ্ঠানিক ভাবে শেষ হয় বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্টান। পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জুনায়েদ কবির, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET