কুমিল্লা চৌদ্দগ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমার্জেন্সী প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স (বি- স্ট্রং) এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসডিএফ কুমিল্লা আঞ্চলিক অফিসের রিজিওনাল কো-অরডিনেট এবিএম আরমান হোসাইন। প্রকল্পের বিভিন্ন বিষয়ে তুলে ধরে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যের অবহিত করেন এসডিএফ”র রিজিওনাল ম্যানেজার জুলফিকার আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বি- স্ট্রং প্রকল্পে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চৌদ্দগ্রামের আলকরা, গুনবতী ও জগন্নাথূীঘি ইউনিয়নের ২৫ টি গ্রামের ৪ হাজার পরিবার অন্তর্ভূত হবে বলে এসডিএফ’র কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণকারীদের অবহিত করেন।
Please follow and like us:









