৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা




চৌদ্দগ্রামে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৫, ১৮:১৩ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র জাহিদুল ইসলামসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা: লকিয়ত উল্যা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক সবুজ, আলকরা আল ফালাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক মাহফুজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জাফর আহমেদ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক আবুল হাসেম ভূঁইয়া, ধর্মীয় শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ আলকরা হাফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক স্বপন চন্দ মজুমদার, সহকারী শিক্ষক নুরুন নবীসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET