৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উৎসুক দর্শকের ভীড়




চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উৎসুক দর্শকের ভীড়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৫, ২১:৩৯ | 695 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিংগুলা যুব সমাজ কর্তৃক ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি সর্বশেষ ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। খেলায় গান্দাছি ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান ও চান্দিশকরা ফ্রেন্ডস্ ক্লাব রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেবি পেট্রো ক্যামিকেলস্ এন্ড সেনা লুব্রিকেট্র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নিপেদ্র দেবনাথ, ঢাকা সিটি কলেজের সাবেক জিএস হাসান ইমাম ফিরোজ, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, কনকাপৈত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ছেড়ে যুবকরা খেলার মাঠে আসছে, এটা বর্তমান সময়ে ভালো লক্ষণ। আজকের উপস্থিত দর্শকদের ভীড় সেটাই প্রমাণ করে। যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET