, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল




চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২৫, ১৯:৪৩ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মব সন্ত্রাস এবং ফ্যাসিবাদীদের পূর্ণবাসন ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার প্রত্যয়ে তারেক রহমানের নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন লাল্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মহিলাদল, তৃণমূল দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET