, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০২৬, ১৯:১২ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাদককে না বলুন, সুস্থ্য ও সুন্দর সমাজ গড়ুন’-এ প্রতিপাদ্যে মাদক বিরোধী সেমিনার করেছে সুজাতপুর যুব সমাজ ও সুজাতপুর প্রবাসী কল্যাণ পরিষদ। শনিবার উপজেলার সুজাতপুর লাকি হোটেল মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কাজী শাহীন রেজা। জাফর আহমেদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ¦ শাহনেওয়াজ কাজল, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, যুবনেতা রাসেল আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক জাফর আহমেদ, স্থানীয় নুরুল ইসলাম, মোঃ কাওছার আলম, জামাল হোসেন খোকন, প্রবাসী গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমাস, প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইমাম হোসেন বাপ্পি, শিপন আরেফিন, সজিব, নজরুল ইসলাম সাগর, ফখরুল হৃদয়, তৌহিদুল রিয়াদ, কাউছার আলম, মোহাম্মদ সাইদুল হক, মীর হোসেন মীরু, আলমাস, হাফেজ আহমেদ, নাসিম, হিজাজি রিফাত, রামিম, মারুফ ও নিরবসহ সুজাতপুর প্রবাসী যুবসমাজের সদস্যরা।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET