১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শহীদ জামশেদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার




চৌদ্দগ্রামে শহীদ জামশেদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৭ ২০২৫, ০৩:১৯ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে গত বছরের জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদাৎ বরনকারী শহিদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারকে ঈদ উপহার প্রদান করছে জামায়াতে ইসলামী। শুক্রবার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় শহিদ জামশেদের পিতা জালাল আহম্মেদ ও চাচা বিএনপি নেতা আইউব মিয়াজীর হাতে একটি ছাগল উপহার তুলে দেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম ও ইউনিয়ন সেক্রেটারি শাখাওয়াত হোসাইন শামীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এমরান হোসাইন ভূইয়া মাসুদ, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, ব্যাংকার রিয়াজ মিয়াজী, সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, মোঃ রিয়াজ প্রমুখ।
কুমিল্লা সরকারি কলেজের মেধাবী ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গত ৫ আগস্ট চৌদ্দগ্রাম থানা পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যুবরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET