, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৫, ২১:৫৯ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোঃ মাহবুল হক। শুক্রবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় গোমার বাড়ি গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, শ্রমিক দল নেতা মোঃ সবুজ। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সবুজ, ছাত্রদল নেতা মোঃ বোরহান। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি মোঃ সবুজ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার একরাম, সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়া নাম ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET