আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ছাগলনাইয়া পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাগলনাইয়া উপজেলা জাসদ’র যুগ্ম-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভুঁইয়া। ইউনিয়ন এবং পৌর জাসদ নেতৃবৃন্দ’র মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ছলিম উল্যাহ ভুঁইয়া। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় ছাগলনাইয়া সেন্টার পয়েন্ট’র চতুর্থ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া, পৌর জাসদ’র সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, অর্থ সম্পাদক জয়নাল আবদীন মিয়াজী, উপজেলা জাসদ’র সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আসমাউল হুসনা আসমা মেম্বার, সাদ্দাম হোসেন প্রমুখ।
Please follow and like us:







