, , ,

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • ছাগলনাইয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষে প্রস্তুতি সভা




ছাগলনাইয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষে প্রস্তুতি সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১৩:৪৬ | 1374 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এ সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদারের অফিস কক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের উপ-কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপ-কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাগলনাইয়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি মেম্বার মোঃ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল করিম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহীম, বীর মুক্তিযোদ্ধা মনির আহাম্মদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ সহিদ উল্যাহ মজুমদার,দৈনিক ইত্তেফাক ও ফেনীর সময় ছাগলনাইয়া প্রতিনিধি মোঃ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার বলেন, যাদের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা লাল সবুজের পতাকা পেয়েছি তাদের সম্মানে আমরা ১৬ই ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছি। এ সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত জাকজমক ভাবে আমরা করবো। তিনি বলেন, এ অনুষ্ঠান সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন করতে আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের শতভাগ সহযোগিতা কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET