, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান




ছাগলনাইয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২০, ২৩:২৩ | 1007 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৬ নং পাঠানগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে পূর্ব হরিপুর জেলে পল্লীর অসহায় পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ। এরআগে সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান উপজেলার  ঘোপাল ইউনিয়ন ভূমি অফিস, ঘোপাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ঘোপাল ইউনিয়ন উপ-সাস্থ্য কমপ্লেক্স, একটি বাড়ী একটি খামার, নদী ভাঙ্গন এবং পানি উন্নয়ন বোর্ডের কাজ পরিদর্শন, ঘোপাল ইউনিয়ন পরিষদ ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ পরিদর্শন করেন। দিনের শেষে তিনি পাঠাননগরে জেলে পলীতে অসহায় শীতার্তদের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেন। এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, অসহায় জনগোষ্ঠী কিংবা কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে পাঠানো যাবতীয় খাদ্য সামগ্রী, ত্রাণ, শীতবস্ত্র, ঘর নির্মান এবং সার-বীজ যাতে সঠিকভাবে বন্টন হয় সে বিষয়ে আমরা মনিটরিং করছি। যে কোন ক্ষেত্রে মানুষ হয়রানির শিকার হচ্ছে কিনা তাও আমরা দেখছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা আমাদের চোখ খুলে দেয়। আপনাদের লিখনির মাধ্যমে আমরা সমাজ উন্নয়নে প্রদক্ষেপ গ্রহন করি। এসময়
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET