, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া উপজেলা আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ০৮ ২০১৮, ২১:১১ | 1011 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

শুক্রবার (৮ জুন) ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মেদ বুলু মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এতে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভুইয়া, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, পশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন মজুমদার সাজেল, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি  সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্লাহ সিফাত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET