১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঝাটিয়াপাড়া দারুল আমান মাদরাসার বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৫, ০১:১৭ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া দারুল আমান মাদরাসার বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল মঙ্গলবার মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরকটা সিনিয়র মাদরাসা প্রাক্তন শিক্ষক মাওলানা শামছুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন দারুল আমান মাদরাসা অধ্যক্ষ মাহফুজুল আলম খন্দকার।
মাদরাসা শিক্ষক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ মুফাচ্ছির ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদ খতীব মাওলানা আবুল হাশেম মোল্লা, মন্তলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতীব মাওলানা খলিলুর রহমান খন্দকার।
মাহফিলে উপস্থিত ছিলেন দারুল আমান মাদরাসা পরিচালক ইসরাফিল ইসলাম মজুমদার, আব্দুল মান্নান ভূঁইয়া, নজরুল ইসলাম, আলমগীর হোসাইন, মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET