নজরুল ইসলাম চৌধুরীঃ
পদোন্নতি পেয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার থেকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হিসেবে নতুন কর্মস্থলে যাচ্ছেন শাহিদা ফাতেমা চৌধুরী। বদলী জনিত কারনে বিদায় উপলক্ষে ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরীকে সংবর্ধিত করেছে ছাগলনাইয়া উপজেলা রাজস্ব প্রশাসন। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী। মিউটেশন সহকারী নিমাই পাল’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ খুরশীদ আলম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, রাধানগর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আইয়ুব আলী, মহামায়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল হক,উপজেলা জেলা ভূমি অফিসের নাজির মোঃ নুরুল্লাহ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, পাঠাননগর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম সহ উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Please follow and like us:








