২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত




জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : মার্চ ১০ ২০২৬, ১৪:০৪ | 653 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মনোবিজ্ঞানী মোস্তফা কামাল, সহসভাপতি মিজানুর রহমান, পৌর ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আরমান আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার নেতা মুফতি আবু বকর, হাফেজ মঞ্জুরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ওমর ফারুক, হাফেজ ফরিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী।
প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, ভোটের মাঠে আপনারা প্রমাণ করে দিয়েছেন কোনটা ইসলামের দল আর কোনটা মুনাফেকের দল। আপনারা সঠিক আলোচনা ও ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করায় অন্ততঃপক্ষে যারা একটু কম বুঝতো বা না জেনে শোনা কথার উপর নির্ভর করতো তাদেরকে সচেতন করা সম্ভব হয়েছে। তাই ইসলামের পথে যে কোন কাজে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা ন্যায় পথে থেকে সমাজে প্রকৃত তথ্য ও ইসলামের বার্তা প্রচার করে চলবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়বো ইনশাআল্লাহ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET