, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২১, ১৭:২৩ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকালে ফুলবাড়ীস্থ ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ১২৫ টি অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ীস্থ ব্যাটালিয়ন (২৯ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এসজিপি। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ নঈম রেজভী, সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET