জাগো বাংলা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অনলাই নিউজ পোর্টাল নয়া আলো পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অনুসন্ধানী খবর পত্রিকার প্রতিবেদক আশরাফুল ইসলাম জয়। গতকাল শুক্রবার ১৪ ফ্রেবরুয়ারী সন্ধা ৭ ঘটিকার সময় ঢাকা ধানমন্ডী আড্ডা রেস্টুরেন্টের হল রুমে জাগো বাংলা টেলিভিশনের নিয়োগ পত্র, পরিচয় পত্র ও লোগো তুলে দেন টেলিভিশনের চেয়ারম্যান ফারুক হোসেন বিপ্লব, ফিন্যান্স ডিরেক্টর ফয়সাল করিম জনি, সিইও আর ইসলাম চৌধুরী, এইস আর হেড সাদ্দাম।
উল্লেখ্য আশরাফুল ইসলাম জয় দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। এছাড়াও বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।









