, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় বিএমএ’র পিপিই প্রদান




ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় বিএমএ’র পিপিই প্রদান

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ২১:৪৯ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় শতাধিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। সোমবার সকালে সদর হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার পক্ষ থেকে সিভিল সার্জন ও ৬ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দেওয়া হয়। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, বিএমএ জেলা শাখার সাধারন সম্পাদক ডা: রাশেদ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা, করোনায় আতংকিত না হয়ে সাবধানতা অবলম্বন করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET