২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন পেলেন ডা. আব্দুস সালাম

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৫, ২১:১২ | 636 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের আওতাভুক্ত বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুস সালাম। দলীয় সূত্রে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন ঘোষণার খবরে বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। শোকরানা দোয়া মাহফিল, দেশনেত্রীর জন্য দোয়া মাহফিল এতীম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

মনোনয়ন পাওয়ার পর ডা. আব্দুস সালাম নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বালিয়াডাঙ্গী, হরিপুর ও আংশিক রাণীশংকৈর ধর্মগড়,কাশিপুর প্রতিটি ইউনিয়নের উন্নয়নে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও যুব কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় নেতারা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ডা. আব্দুস সালামের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার মনোনয়নে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী লড়াই আরও প্রাণবন্ত হবে বলে তারা আশাবাদী।

মনোনয়ন ঘোষণার পর থেকেই বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানিসংকেলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET