৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় আদালতে চলমান মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নালিশী সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ।




ডুমুরিয়ায় আদালতে চলমান মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নালিশী সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২৫, ১৮:৪৮ | 658 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে চলমান মামলার নিষ্পত্তি হওয়ার আগেই নালিশী সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় আশু প্রতিকার চেয়ে ভুক্তভোগী এক মহিলা গত ০৪/১০/২৫ ইং তারিখ ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের রেজোয়ান সরদারের স্ত্রী রিজিয়া বেগম প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের সাইদ সরদার, জাকির সরদার, গফুর সরদার, সাইফুল সরদার, ফারুক সরদার, রিজাউল সরদার, মিজান সরদার, কামাল সরদার ও জামাল সরদারদের সাথে রোস্তমপুর মৌজায় ২৮৯ ও ২৯৯ নং খতিয়ান, যার জেএল নং ৯৪, জমির পরিমান ৪ একর ১৬ শতক পারিবারিক জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। উক্ত বিষয় নিয়ে খুলনা জজ কোর্ট দেওয়ানী ১৮৬/৯ নং মামলা দায়ের করে, যা এখনো চলমান রয়েছে। এমতাবস্থায় গত ০৪/১০/২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে উক্ত জমিতে বিবাদীগণ পুকুরে নেট দিয়ে ও বাড়ির পশ্চিম পাশ বরাবর বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মহিলা রিজিয়া বেগম ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ইতিপূর্বে ১৯/০৮/২৫ ইং তারিখ বিবাদীদের বিরুদ্ধে জমি জবর দখলের চেষ্টার আরও একটা অভিযোগ রয়েছে। এব্যাপারে বিবাদী সাইদ সরদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। ডুমুরিয়া থানা পুলিশের এস আই মোঃ শাহিন কাদির বলেন, থানায় অভিযোগের পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সব কিছু শুনে বুঝে এসেছি। রাতে ওসি স্যারকে জানাবো, স্যার উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET