১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২৫, ২১:৪১ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা’র বিদায়ী জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়ায় নব-নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার’র উদ্বোধন কালে বলেন, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ডুমুরিয়ার সকল জনগণের কাছে একটি সুন্দর স্থাপনা হয়ে থাকবে। আশাকরি আপনারা এই শহীদ মিনারের ভাব-গাম্ভীর্য রক্ষা করবেন।’
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই অমর গীতি-কবিতাকে উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার স্বাধীনতা চত্ত্বরে নব-নির্মিত ডুমুরিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার’র উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই শহীদ মিনারটি উপজেলা প্রকৌশলীর দপ্তরের তত্ত্বাতধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন’র সার্বিক তত্ত্বাবধাধানে কেন্দ্রীয় শহীদ মিনার’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অমিত কুমার বিশ্বাস ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা।
শহীদ মিনার উদ্বোধনের আগেই জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে ডুমুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ২০২৫-’২৬ অর্থবছরে উপজেলায় ‘রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি’র আওতায় উফশী ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৬’শ প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রীড ধান বীজ, উফশী ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্যদেন, খুলনা কৃষি’র অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মো. আব্দুস সামাদ, সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET