খুলনার ডুমুরিয়ায় বুধবার দিনব্যাপী গণসংযোগসহ নানা কর্মসূচিতে অংশ করেছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বুধবার বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নুরজাহান ব্রিক্স-১ চত্বরে উপজেলা ইটভাটা শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলী আসগর লবি বলেন, বিএনপি সব সময় খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের জন্যে কাজ করে। ইতোপূর্বে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর সহ শ্রমজীবি মানুষের জন্যে কাজ করেছে।
আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইংশাআল্লাহ। সেই সাথে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জন্যে সম্ভব সবকিছু করব। এজন্যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষে ভোট দেয়ার আহবান জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে খোড়া অজুহাতে ইটভাটা বন্ধ না করতে এবং ভাটা মালিক-শ্রমিকদের হয়রানী না করার জন্যে জেলা ও উপজেলা প্রশাসনকে আহবান জানান লবি।
ডুমুরিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীন বিএনপি নেতা মোল্যা আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, খুলনা জজকোর্টের এপিপি এ্যাডঃ মোল্যা মুনিমুর রহমান নয়ন, বিএনপি নেতা আবুল হোসেন সরদার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সরদার দৌলত হোসেন, আবুল কাশেম মোল্যা, ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, শেখ আব্দুল মান্নান, শেখ শাহিনুর রহমান, রেজোয়ান হোসেন, শেখ রবিউল ইসলাম, রফিকুল ইসলাম সরদার, ফারুক হোসেন, মেহেদী হাসান রাসেল, ফরিদুজ্জামান উজ্জল, শেক তৈয়েবুর রহমান প্রমুখ। সন্ধ্যায় গুটুদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ সহ বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও বুধবার সকালে উপজেলার সাহস ইউনিয়নে রাশমেলা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নানে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান এবং সন্ধ্যায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহন করেন আলী আসগর লবি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, মোল্যা মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান, খান শফিকুল ইসরাম প্রমুখ, শেখ ফরিদ হোসেন প্রমুখ।
Please follow and like us:










