৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি আমি নির্বাচিত হলে বিল ডাকাতিয়া সহ এলাকার জলাবদ্ধতা নিরসন করবো




ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি আমি নির্বাচিত হলে বিল ডাকাতিয়া সহ এলাকার জলাবদ্ধতা নিরসন করবো

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২৫, ১৮:৩১ | 690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খুলনা ৫ আসনের (ডুমুরিয়া ফুলতলা) ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, গত ৫/৬ মাস ধরে আমরা ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনের জন্য কাজ করছি। এ সময় সেখানে যে সমস্যা গুলো জানতে পারছি, সেগুলো সমাধানের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে অনুদান দেওয়াসহ রাস্তাঘাটের উন্নয়ন করেছি। তাছাড়া বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য কাজ করছি। আমরা নির্বাচিত হতে পারলে বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়া উপজেলার খাল ও নদী গুলো খনন করবো। শনিবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বক্তব্য রাখেন মোল্লা কবির হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি শখা, খুলনা জজকোর্টের এপিপি সাবেক ছাত্র নেতা এ্যাডঃ মুনিমুর রহমান নয়ন, মাকসুদ আহম্মেদ সুমন, শেখ শাহিনুর রহমান, জিয়াউর রহমান জীবন, শ্যামল গোলদার, প্রকাশ বিশ্বাস, প্রণব মন্ডল, মিল্টন মন্ডল, গোবিন্দ মন্ডল, প্রীতিষ মন্ডল, আবুল কাশেম, নিত্যানন্দ মন্ডল, প্রভাষ মন্ডল, পঙ্কজ মন্ডল, আব্দুল মান্নান, সোহরাব হোসেন, সাত্তার সরদার, আলতাফ হোসেন, আক্তার খান, শাহ নেওয়াজ হোসেন, খলিলুর রহমান, মফিজুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET