৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিএনপি আয়োজনে শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকী পালন 




ডুমুরিয়ায় বিএনপি আয়োজনে শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকী পালন 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ৩০ ২০২৫, ২১:৪৪ | 699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উপজেলা পূজা উদযাপন  ফ্রন্টের আয়োজনে আলোচনা, গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মাবাদ বারআনী বাজার জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা ফায়জুল করিম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ মাহাবুর রহমান, মোল্যা মশিউর রহমান, শফিকুল ইসলাম খান, শফিকুল জোয়াদ্দার, সোহাগ গোলদার, আব্দুল গফফার, শেখ শাহনেওয়াজ হোসেন, আবু সাইদ, আলহাজ্ব অহিদুল ইসলাম, জিয়া, মনু সরদার প্রমুখ। অপরদিকে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ টুটুল কুন্ডুর সভাপতিত্বে কেন্দ্রীয় কালিবাড়ী মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির আহবায়ক নিত্যানন্দ মন্ডল। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক পরিতোষ বালা,সুধাংশু শেখর,দিলিপ গাইন, বিপুল মন্ডল, গোপাল মন্ডল,প্রভাত মন্ডল, স্বপন দেবনাথ,কানূ দেবনাথ, শান্তি দে, অরুণ মন্ডলসহ অনেকে।সভা শেষে প্রার্থনা সভায় গীতা পাঠ করেন শিব প্রসাদ দাস। দোয়া ও প্রার্থনা শেষে তবারক বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET