, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় মৎস্য অবতরণ ও বিপণন কেন্দ্রের উদ্বোধন




ডুমুরিয়ায় মৎস্য অবতরণ ও বিপণন কেন্দ্রের উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৫, ২২:৩২ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দক্ষিণ অঞ্চলের সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি চাষ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তাই চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুদমুক্ত ব্যাংক ঋণ, চিংড়ি চাষীদের জন্য সহজ ও নির্বিঘ্নে চিংড়ি রেণু সরবরাহ নিশ্চিত করা হবে। চিংড়ি রেণু পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা হবে। সহজলভ্যভাবে চাষীদের চিংড়ি সময়মত ও সুষ্ঠুভাবে অবতরণ এবং রফতানি প্রক্রিয়াজাতকরণে সঠিক ও মাননিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে কোনো মধ্যস্বত্বভোগী বা মুনাফাখোর যেন চিংড়িতে অপদ্রব্য পুশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে,এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া থানা আমীর মাওলানা মুক্তার হোসাইন, থানা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, গুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET