, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় শিশু ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান




ডুমুরিয়ায় শিশু ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১৩ ২০২৫, ২২:৩৭ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় শিশু ধর্ষণকারী উজ্জ্বল গাইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বে-সরকারি সংস্থা ভূমিহীন সংগঠন নিজেরা করি ও এলাকাবাসীর আয়োজনে সোমবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস¯ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি হরি মোহন মন্ডল, আমজাদ হোসেন,বনচারী মন্ডল, তাপসী মন্ডল,তিলক মন্ডল,ন‌ওরিন খাতুন, এ্যাডভোকেট আলমগীর হোসেন, বিএনপি নেতা খান জিয়াউর রহমান জীবন, নিজেরা করি খুলনা বিভাগীয় সভাপতি পবিত্র সরকার,সংগঠক কামাল হোসেন, পাইকগাছা অঞ্চল সভাপতি সাহাদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় ওই অঞ্চলের শত শত প্রতিবাদী নারী পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৮ মে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা এলাকার মৃত বিকাশ গাইনের ছেলে লম্পট উজ্জ্বল গাইন (৫০) ওই এলাকার সাড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যা কে ধর্ষণ করে। ওই দিন স্থানীয় জনতা ধর্ষককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে ধর্ষিতার মা থানায় মামলা করায় তাকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে বাদি অভিযোগ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET