৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়  আমি আজীবন সাংবাদিকদের বন্ধু হয়ে থাকতে চাই, আলি আসগার লবি




ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়  আমি আজীবন সাংবাদিকদের বন্ধু হয়ে থাকতে চাই, আলি আসগার লবি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২৫, ১৯:৫২ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা -৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবির সাথে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলি আসগর লবি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তনিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে এ অঞ্চলের বৃহত্তর বিল ডাকাতিয়ার সমস্যা সমাধানসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি চাই শুধু একটু সম্মান। তিনি সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সাংবাদিক এস‌এম মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শের আলম সেন্টু, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন, জিএম তারেক, মাহবুব আলম, মুর্শিদা খানম, সাংবাদিক আবু হেনা মুক্তি, আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, শেখ আব্দুস সালাম, সাব্বির খান ডালিম, সেলিম আবেদ, গাজী আব্দুল কুদ্দুস, মাসুম গাজী, আশরাফুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, সুমন ব্রহ্ম,
 ও নাসিম গাজী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET