খুলনার ডুমুরিয়ায় অবাধ্য স্ত্রীর বিরুদ্ধে এক স্বামী সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়ল তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় ২২ বছর আগে সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মকবুল হোসেনের ছোট মেয়ে শিপু বেগম(৩৮) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক তার বিবাহ হয়। বিবাহিত জীবনে আয়েশা খাতুন (২০) ও বায়েজিদ মোড়ল(১২) নামে দুটি সন্তান আছে তাদের। কিন্তু মেয়ে কুলবাড়িয়া একটি মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে মাদ্রাসার পরিচালক মোস্তফা কামালের সাথে তার পরিবারের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে তার স্ত্রী মোস্তফা কামালের সাথে গোপনে যোগাযোগ, মাদ্রাসায় রান্নার কাজে সহযোগিতা ও মাঝে মধ্যে তারা দুজনে বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার নামে রাত যাপন করতো। এক পর্যায়ে মোস্তফা কামালের সাথে তাদের ঘনিষ্ঠতা এতই বেড়ে যায় যে স্ত্রী তার নির্দেশনা অমান্য করে জোরপূর্বক তার সাথে যেখানে সেখানে চলে যেতো। তারই ধারাবাহিকতায় গত ১৩/১০/২৫ ইং তারিখ স্ত্রীকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি জানতে পারেন মোস্তফা কামালের সাথে তার স্ত্রী চলে গেছে। যাওয়ার সময় নগত ২লক্ষ ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর গত ২৫/১০/২৫ তারিখ তিনি জানতে পারেন, স্ত্রী শিরাশুনি গ্রামে তার মেয়ে আয়েশা খাতুনের বাড়ি অবস্থান করছে। মেয়ের বাড়ি ও তার শ্বশুর বাড়ি একই গ্রামে হওয়ায় তিনি স্ত্রীকে আনতে গেলে শ্বশুর ও শ্যালক বাড়িতে আনতে বাঁধা সৃষ্টি করে। এসময় তার স্ত্রী জানায় মোস্তফা কামালের সাথে তার বিবাহ হয়েছে। কিন্তু তাকে কোন নোর্টিশ বা তালাকের কাগজ দেখাতে পারেনি। এছাড়া রিপন মোড়ল মোস্তফা কামালের বিরুদ্ধে ইতিপূর্বে আরো কিছু অপরাধ মূলক কাজের অভিযোগ সংবাদ সম্মেলন তুলে ধরেন। এছাড়া রিপন মোড়ল তার স্ত্রীর নামে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিপনের পিতা মোসলেম মোড়ল, সাজ্জাত আলী শেখ, আব্দুল গফুর মোড়ল, আতিয়ার মোড়ল, মজিবার সরদার, গনি মোড়ল, আজিজুর গাজী, হাসান সরদার, রসুল গাজী, সুলতান গাজী, আব্দুল গাজী, ওয়াহাব জোয়াদ্দার, রাজ্জাক সরদার, আব্দুল মালেক মোড়ল, রুহুল আমীন মোড়ল, সালাম গাজী, মিজানুর রহমান মোড়ল, রেজাউল মোড়ল, শাহাজান সরদার, নজরুল মোড়ল, আসাদুল শেখ, আব্দুল খালেক মোড়ল, হাবিবুর রহমান গাজী, বিল্লাল মোড়ল, সিরাজ মোড়ল, সাইফুল মোল্লাসহ এলাকার শতাধিক নারী পুরুষ। রিপন মোড়লের স্ত্রী শিপু বেগমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মোস্তফা কামাল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।
Please follow and like us:










