খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক চুকনগর শাখার ব্যবস্থাপক এনায়েত আলী ফকির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শিক্ষক বিশ্বজিৎ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক গৌতম রাহা, কাঁঠালতলা বজার কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, বিএনপি নেতা শেখ আবু শাহামা, শিক্ষক সোমা বিশ্বাস, হাশেম আলী, তাপস বসাক, নাদিরা খাতুন, জাকির হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হক, ইভান গাজী, সাকিব আল হাসান প্রমুখ।
Please follow and like us:









