সারা দেশের ন্যায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ ৫নং চাকুন্দিয়া ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ চাকুন্দিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীন বিএনপির নেতা শেখ রাজআলী, দাউদ আলী শেখ, সাহেবালী শেখ, শেরআলী মোড়ল, আব্দুল গনি শেখ, শহিদুল মোড়ল, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাবেক আহবায়ক শেখ মফিজুল ইসলাম, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুস শেখ, ইউনুস আলী বিশ্বাস, মুন্নাফ শেখ, মাহামুদুল শেখ, হালিম মোড়ল, কারিমুল ইসলাম মোড়ল, ছাত্রদল নেতা শেখ নাইম, আল হাসিব প্রমুখ। ৯নং ওয়ার্ডের মঠবাড়িয়া বাইতুল আমান জামিয়া মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান মোড়ল, রুহুল আমিন মোড়ল, জুবায়ের হোসেন মোড়ল, আব্দুল গাজী, চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন প্রমুখ। এছাড়া মালতিয়া উত্তরপাড়া জামে মসজিদে উপজেলা জিয়া পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Please follow and like us:








