, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ১৯:১৮ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১২জানুয়ারি ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে গণসমাবেশের বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশ করার কথা রয়েছে। কিন্তু একই স্থানে ওই সময়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের কর্মসুচি ঘোষণা করেছে যুব ও ছাত্রলীগ। ফলে পুলিশের অনুমতি পায়নি বিএনপি।

সোমবার দুপুর ১২টায় খুলনার কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।

যে কোন মূল্যে নির্ধারিত সময়ে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে গণসমাবেশ করার হবে বলে দৃঢ়তা প্রকাশ করে আমীর এজাজ বলেন, ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা।

গত রাতে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন মফিজ, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিমের বাড়ীতে পুলিশ তল্লাশি চালিয়েছে। ডুমুরিয়ায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহির, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন ও জেলার সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

এব্যাপারে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ বলেন, আমরা সমাবেশের অনুমতি চেয়ে ইউএনও কাছে আবেদন করেছি।  আশা করি অনুমতি পাব।

ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন,  আমরা কেন্দ্র ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এরই মধ্যে অন্য একটি দল আমাদের সমাবেশ বানচাল করার জন্য একই স্থানে সমাবেশ আহবান করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক।

এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওবাইদুর রহমান জানায়, একই দিনে ও একই স্থানে বিএনপি ও যুবলীগ সমাবেশ আহবান করার আমরা কাউকে অনুমতি দেয় নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, একই স্থানে যদি দুই দল সমাবেশ আহবান করে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের তো কঠোর হতেই হবে। প্রয়োজনে ১৪৪ ধারা জারিও হতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET