, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ফুলতলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা




ডুমুরিয়ায় ফুলতলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২২, ২১:১৮ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ফুলতলা মুক্তিযোদ্ধাদের আগমনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন ফুলতলা উপজেলা কমান্ডার কাজী জাফর উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, আশরাফ হোসেন আশু, দিলীপ গাইন, চন্দ্রকান্ত তরফদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, মাহমুদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET