, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে মিয়াবাজার হাইওয়ে পুলিশ




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে মিয়াবাজার হাইওয়ে পুলিশ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৭:২০ | 1019 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর ভুমিকা পালন করছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। কুমিল্লা জেলা হাইওয়ে পুলিশের এসপি নজরুল ইসলামের নির্দেশে ও চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা জরুরী সেবার আওতায় চলমান মালবাহী গাড়ির চালক-হেলপার ও সড়কের পাশের নিত্য পণ্যের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সোমবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে জরুরী সেবার আওতার বাহিরে থাকা ঢাকাগামী কোন গাড়ি যেতে দেয়নি পুলিশ। ওই সব গাড়ি পূনরায় যাত্রা শুরুর স্থানে ফেরত পাঠানো হয়। এছাড়া মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া ঢাকার দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ‘মহাসড়কে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ দেওয়া হচ্ছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET