, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তজুমদ্দিনে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।




তজুমদ্দিনে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২৩, ১৫:৪৫ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল ইসলাম সাকিব –
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (১১জুলাই) বেলা ১২ টার দিকে সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন স্বপন জানান,সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের সাথে জমিজমা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান আছে। গত ৬ জুলাই দুপুরে পরিকল্পিত ভাবে দা বটি লাঠিসোটা নিয়ে বাড়িতে ডুকে অভিযুক্ত মোঃ,ভুট্টো, ইব্রাহীম, নাহিদ, জিহাদ, পিয়ারা বেগমরা সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি হামলা ও মারপিট করে কুপিয়ে মাহে আলমকে রক্তাক্ত জখম করে। তাকে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। এঘটনায় মামলা হলেও চিহ্নিত আসামিরা এখনো গ্রেফতার হয়নি। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী করছি।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন,  হামলার শিকার ওই শিক্ষক চিকিৎসাধীন রয়েছে। তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET