, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহিরপুর সীমান্তে বিজিবি’র তত্ত্ববাবধানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ




তাহিরপুর সীমান্তে বিজিবি’র তত্ত্ববাবধানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ২০:১৪ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার ৬টি উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ১৮টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞিত, দিনমজুর এমন এক হাজার পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিতরণ করেছে। করোনাকালীন সময়ে যারা প্রশাসন ও বিভিন্ন সংস্থার দানকৃত খাদ্যসামগ্রী এখনও পাননি এমন এক হাজার পরিবার চিহিুত করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি।
শনিবার দুপুরে বারেকটিলার উপরে ট্যাকেরঘাট, চানঁপুর ও লাউড়েরগর বিওপি এলাকার সীমান্তবর্তী অসহায়দের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি এ্যাংকর ডাল, ১ কেজি, লবন, ৫শ’ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন (এএফউব্লিউসি, পিএসসি),সুনামগঞ্জ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, মেডিকেল অফিসার, কোয়ার্টার মাষ্টার, ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার দেলোয়ার হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, করোনাকালীন সংকটময় সময়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে বিদ্যানন্দ ফাউন্ডশন গত ৭ই মে থেকে ৯ই মে পর্যন্ত ডুলুরা, চিনাকান্দি, মাছিমপুর, মাটিরাবন, বাংগালভিটা, বিরেন্দনগর, চারাগাও, বালিয়াঘাট, ট্যাকেরঘাট, চাঁনপুর, লাউড়েরঘর সহ সীমান্তবর্তী ১৮টি বিজিবি ক্যাম এরিয়ার এক হাজার পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET