১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তিন দফা দাবিতে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘটের ঘোষণা




তিন দফা দাবিতে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘটের ঘোষণা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২৫, ২৩:২৫ | 666 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দক্ষিণাঞ্চলের ১৮ টি রুটের মহাসড়ক থেকে নসিমন করিমন সহ বিআরটিসির অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনিদৃষ্ট কালের পরিবহন ধর্মঘটের ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের দশটি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা বাগেরহাট বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এ বিষয়ে জেলা প্রশাসক ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। বাস মালিক সমিতির তিন দফা দাবি যদি পহেলা ডিসেম্বরের ভিতর না মানা হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হবে বলে নেতৃবৃন্দ জানান। তারা আরো বলেন দীর্ঘ বছর যাবত বিআরটিসি’র অবৈধ কয়েকটি গাড়ি বিভিন্ন রুটৈ চলাচল করছে। বিআরটিএ কিংবা জেলা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অনতিবিলম্বে বাস মালিক সমিতির তিনটি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী। আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা আন্তঃ জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা। ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,

খুলনা আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও
মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET