, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দীর্ঘদিন পর নানা আয়োজনে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ




দীর্ঘদিন পর নানা আয়োজনে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২৬, ২০:৩৮ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজীপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপিত হয়েছে। বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত এবং পুরনো বছরের গ্লানি মুছে ফেলতেই এমন আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে কলেজ থেকে অধ্যক্ষ মহসিন রেজার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শিক্ষক শিক্ষার্থীরা বাহারি পোষাকে সজ্জিত হয়ে নেচে গেয়ে র‍্যালিটি শেষ হয় কলেজের প্রতিষ্ঠাতা বেগম শ্যামলী আফজাল এর বাসভবনে গিয়ে। এরপর সেখানে প্রতিষ্ঠাতার বড় ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবং ছোট ছেলে কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বেগম শ্যামলী আফজালকে একটি ছবি ও উপহার সামগ্রি প্রদান করেন। পরে এমপি সেলিম রেজাকেও উপহার প্রদান করেন।

এসময় সাংবাদিকদের মাধ্যমে কাজীপুরবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান সংসদ সদস্য সেলিম রেজা।
তিনি বলেন, “বাঙালির হাজার বছরের ঐতিহ্য আজকের এই দিন। বাঙালির ঐক্য, ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে মজবুত করে দিনটি। শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে আমি কাজীপুরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এর আগে অধ্যক্ষ মহসিন রেজা বাংলা নববর্ষ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। বিগত ১৭ বছরে আমরা এই দিবসটিকে পালন করতে পারি নাই। এবার পুরো কলেজ এবং কলেজ সংলগ্ন রাস্তায় আমরা আল্পনা এঁকেছি।বাধভাঙা উল্লাসে, নেচে গেয়ে, ষোলআনা বাঙালিয়ানার সাজে সজ্জিত হয়ে দিনব্যাপী আমরা দিবসটিকে পালন করেছি।”

এর আগে র‍্যালি শেষে কলেজ প্রাঙ্গণে পান্তা খাবার আয়োজন করা হয়। পরে দুপুরে কলেজ ক্যাম্পাসে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়ণে কাজীপুরের ঐতিহ্যবাহী খাবার পিটুলী ভোজের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET