, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ হলেই হবেনা চাই বাস্তবায়ন : শিরীন আখতার এমপি




ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ হলেই হবেনা চাই বাস্তবায়ন : শিরীন আখতার এমপি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২০, ১৯:০৬ | 1211 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের রাজনৈতিক প্রশাসনিক পৃষ্ঠপোষকদের শুদ্ধি অভিযান চালুর দাবিতে জাতিয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখা ও সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড আইনটি পাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে এমন একটি আইন বাস্তবায়ন করা আমাদের জন্য বড় একটি উপহার এবং এটি একটি মাইলফলক। তবে শিরীন আখতার এমপি বলেন, মৃত্যুদণ্ড আইনটি পাশ করলেই হবেনা কঠোর ভাবে বাস্তবায়নও করতে হবে। ধর্ষনের বিরুদ্ধে শুধু শাস্তি নয় সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সমাজে ধর্ষন, দুর্নীতিবাজ, লিটপাটকারীদের উচ্ছেদ করে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, ধর্ষক যেই হোক তার বিচার হতেই হবে।
 ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, অর্থ সম্পাদক আজিমুল হক, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, পৌর জাসদ’র সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সাম্পাদক আনোয়ার হোসেনসহ উপজেলা জাসদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ছাগলনাইয়া পৌর শহরের শূন্যরেখায় এ মানববন্ধন সম্পন্ন হয়। মানববন্ধন শেষে ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড আইনটি পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল করেছে জাসদ নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET