, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটের ঢালুয়া ইউপির খাদ্যসামগ্রী বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৭:২৪ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের পারিবারিক অর্থায়নে এবং সরকারী ও উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর বরাদ্ব থেকে করোনা ভাইরাসের ফলে কর্মহীন ও দরিদ্র প্রায় ৩ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক, সাবান ও জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। সচেতনতা বৃদ্বির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ। গত বৃহস্পতিবার তিনি ইউনিয়ন পরিষদে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া, গত এক সপ্তাহ যাবৎ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রাসেদুল হাসান মোহন, ইউপি সদস্য মো: হাসান, অহিদুর রহমান, গাজী সাহাদাত প্রমুখ। চেয়ারম্যানের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে বেসিন বসিয়ে এলাকার মানুষকে হাত ধুয়ে জীবাণু মুক্ত হওয়ার ব্যবস্থা করেন এবং ইউনিয়নবাসীকে জীবাণু ম্ক্তু রাখতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET