১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা 




নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২৫, ২০:৩৬ | 679 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে মক্রবপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার।
‎মক্রবপুর ইউনিয়ন যুবদল সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খোকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু।
‎এসময় উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, নূর আহমেদ, কামাল হোসেন, মক্রবপুর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাগর, শাহাদাত পাশা, আব্দুল কাইয়ুম রকি, কামরুল হাসান, হাবিবুর রহমান, সালা উদ্দিন, মানিক, নাজমুল ইসলাম হিরন, যুবদল নেতা ফারুক, শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা তাহের, রহিম, কাউছার, ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, রায়হান, নাঈম, মারুফ, আনোয়ার, শ্রাবণ, প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET