, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকায় শান্তিপূর্ণ পূজা উদযাপন




নাঙ্গলকোটে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকায় শান্তিপূর্ণ পূজা উদযাপন

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৪, ১৭:১০ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে শারদীয় দূর্গা পূজার ১১টি মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। উপজেলার ১১মন্ডপে স্বার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে ৮০জন আনসার ও ভিডিপি সদস্য। আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ছিলেন ১১ পিসি ও ১১জন এপিসি। এছাড়া মন্ডপ গুলোতে দায়িত্ব পালন করেছেন ৫৮জন ভিডিপি সদস্য যাদের মধ্যে ২২জন নারী। উপজেলার ১১টি মন্ডপে সার্বক্ষণিক মনিটরিং করেন নাঙ্গলকোট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রশিক্ষক আশু বড়–য়া, রিনা আক্তার লাভলী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি জীবন কৃষ্ণ গোশ্বামী ও সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য এবং স্থানীয় সকল ধর্মের মানুষের ভূমিকায় আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে শেষ করতে পেরেছি। আমরা এ ব্যাপারে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , আনসার ও ভিডিপি-সহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
নাঙ্গলকোট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার বলেন, আমাদের বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা ও জেলা কমান্ড্যান্টের প্রত্যক্ষ তদারকিতে ১১টি মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় সার্বক্ষণিক ৮০জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে নাঙ্গলকোট উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET