৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে চবিয়ান ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত




নাঙ্গলকোটে চবিয়ান ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৫, ১৯:৫৬ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “নাঙ্গলকোট চবিয়ান” এর ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট চবিয়ান সংগঠনের পরিচিতি ও স্মৃতি নিয়ে প্রকাশিত “শিকড়” বই এর মোড়ক উম্মোচন করেন সংগঠনের সিনিয়র সদস্য বৃন্দ।
সাংবাদিক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ড এর সাবেক সচিব আবু তালেব, অধ্যাপক গোলাম হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এ বি এম শাহ আলম, ফখরুল ইসলাম, আব্দুল মালেক, অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, শিল্পপতি হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা আবুল হোসেন, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক তাহমিনা আক্তার, অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার মজুমদার, মিজানুর রহামন, অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, ছৈয়দের জামান মজুমদার, অধ্যাপক মাহবুবুল হক মজুমদার, অধ্যাপক আবু জাফর, সহকারী অধ্যাপক আব্দুল কাদির, অধ্যক্ষ নুরুর রহমান, রুহুল আমিন ভূঁইয়া, এডভোকেট শরিফ উদ্দিন খন্দকার, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন ভূঁইয়া, এডভোকেট শাহাদাত হোসেন দুলাল, উপাধ্যক্ষ ফিরোজ মিয়া, নাঙ্গলকোট চবিয়ান সদস্য সচিব মাসুদুল হক মিয়া, ব্যবসায়ী আব্দুল কাদের, সহকারী অধ্যাপক নজির আহমেদ মজুমদার, ব্যবসায়ী মোবারক হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মোহসিন, আবুল খায়ের গ্রুপ সিনিয়র কর্মকর্তা আয়ুব নবী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট চবিয়ান সদস্য ও তাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলা এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET