, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে দারুননাজাত সিদ্দীকিয়া মাদরাসার অভিভাবক সম্মেলন




নাঙ্গলকোটে দারুননাজাত সিদ্দীকিয়া মাদরাসার অভিভাবক সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৩, ১৮:০৫ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসার অভিভাবক সম্মেলন ও আসসিদ্দীক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রতিষ্ঠাতা সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসা সহ-পরিচালক শাহিন আলম।
নাঙ্গলকোট দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসা প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও উপদেষ্টা রেদওয়ানুল হক শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মোহাম্মদপুর দারুততাকওয়া মাদরাসা অধ্যক্ষ ইকরামুল হক, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা হাদিস বিভাগের উপাধ্যক্ষ মাওলানা শরফুদ্দিন, মাদরাসার শিক্ষার্থী অভিভাবক মাওলানা আব্দুল ময়েছ, মাস্টার ছালাহ উদ্দিন, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা কাউসার হোসাইন, নাঙ্গলকোট ইক্বরা মাদরাসা পরিচালক হাফেজ আবু ইউসুফ, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামছু উদ্দিন, মাধবপুর ছালেহিয়া দারুসসুন্নাত প্রস্তাবিত আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, তিলিপ সিনিয়র মাদরাসা অধ্যক্ষ ছালেহ আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে আসসিদ্দীক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET