৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট আর্দ্রা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত




নাঙ্গলকোট আর্দ্রা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২১:৫৩ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোটের আর্দ্রা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে শাকতলী জামে মসজিদ, আর্দ্রা নতুন বাড়ি জামে মসজিদ, বেপারী বাড়ি জামে মসজিদ, মেরকোট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আর্দ্রা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার মোশারফ হোসেন, সহ-সভাপতি অজি উল্ল্যাহ, সৈয়দ আহম্মেদ, বাবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দিন রতন, সাধারণ সম্পাদক মোঃ জহির, ছাত্রলীগ সভাপতি মোঃ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালেহ আহম্মেদসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন রাতে মেরকোট বাজার আওয়ামীলীগ কার্যালয়ে যথাযথ মর্যাদায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত এবং নৈশ ভোজের আয়োজন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET