, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নীতিমালার তোয়াক্কা ন‌া ক‌রে নওগাঁ জেলার জান্নাতুল ফেরদৌস কে শ্রেষ্ঠ সহকা‌রি শিক্ষিকা ঘোষনা




নীতিমালার তোয়াক্কা ন‌া ক‌রে নওগাঁ জেলার জান্নাতুল ফেরদৌস কে শ্রেষ্ঠ সহকা‌রি শিক্ষিকা ঘোষনা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২৩, ১৭:৫১ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নওগাঁ জেলাপ্রতি‌নি‌ধি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নীতিমালা তোয়াক্কা ন‌া ক‌রে, নিয়‌মের বহির্ভূতভাবে নওগাঁ জেলার কুশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত ক‌রেছেন নওগাঁ প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি।

সাংবাদ‌টি শিক্ষক‌দে মাঝে ছড়িয়ে পড়লে তা‌দের মা‌ঝে মধ্যে চরম ক্ষোব বিরাজ করে।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর নীতিমালার ১৯ পৃষ্ঠারের ১০ নং অনুচ্ছেদে লেখা আছে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরীতে অংশগ্রহণে শিক্ষকগণ (প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক) উপজেলা/থানা ভিত্তিক নিয়োগ হিসেবে পিতা-মাতা অথবা স্বামীর স্থায়ী ঠিকানা যে উপজেলা/থানায় যোগদান করেছেন সে উপজেলা/থানা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আন্তঃউপজেলা, আন্তঃজেলা এবং আন্তঃ বিভাগ বদলীকৃত শিক্ষকগণ শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরীতে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। কিন্তু নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি নীতিমালার তোয়াক্কা না করে আন্তঃ জেলা বগুড়া থে‌কে বদলীকৃত জান্নাতুল ফেরদৌস কুশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকুরী ক‌রে শিক্ষা পদক ২০২৩ চোখে গোলক ধাঁধা লা‌গি‌য়ে ছিনিয়ে নিয়েছেন।
এতে করে অন্য উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন, আমাদের নওগাঁ সদর উপজেলার শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন জানেন তিনি অন্য জেলা থেকে বদ‌লীকৃত এবং তারা দুইজনই একই জেলার মানুষ। তবুও কেন সদর উপজেলার সকল সহকা‌রি শিক্ষকদের হক মেরে অন‌্য জেলা থে‌কে বদলীকৃত‌কে শ্রেষ্ঠ শিক্ষিকা বানায় এটা আমার বুঝে আসে না। আমাদের জেলার থেকে বিভাগীয় পর্যায়ে একজনপ্রতিযোগী কে হারালাম।

এ ব্যাপারে কুশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না।

নওগাঁ সদর উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন ব‌লেন, জান্নাতুল ফেরদৌস আন্তজেলা থেকে বদলীকৃত এটা আমাদের জানা ছিল না। সে যেন বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, তথ্য যাচাই-বাছাই এর সম্পূর্ণ দায়ভার উপ‌জেলা শিক্ষা অ‌ফিসা‌রের এটি অন্যায় এবং নীতিমালার বহির্ভূত। জান্নাতুল ফে‌রদৌস বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET