, , ,

শিরোনামঃ-




পলাশবাড়ীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২১, ১৯:১৩ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারী) করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যক্রম উপজেলা কমিটির আয়োজনে টিকাদান প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান, মেডিক্যাল অফিসার মোনতাসের মামুন শুভ ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন উপস্থিত ছিলেন। এসময় ভ্যাকসিন গ্রহনকারী ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান টিকাদান কার্যক্রমে প্রথমে টিকা নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উল্লেখ্য; পলাশবাড়ী উপজেলায় ২শ’ ২জন রেজিস্ট্রেশন করেন। এরমধ্যে ১শ’ ৫১জনকে ম্যাসেজ দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৪৭জনকে টিকা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET